এবার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটিছাটায় দুজনকে প্রায়ই একত্রে দেখা যায়। তাঁদের মধ্যে প্রেমের বিষয়টি কখনো অস্বীকার করেননি। আট বছর ধরে প্রেম করার পর অবশেষে শুভ পরিণতির দিকে এগোচ্ছেন। বলিউড অভিনেতা ইমরান খান বিয়ের ঘোষণা দিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে অবন্তিকা মালিককে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ‘বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কারণ, আমার শুটিং শিডিউল যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তবে বিয়ের আগে মাস কয়েকের জন্য অভিনয় থেকে ছুটি নেব।’ বললেন ইমরান খান। ওয়েবসাইট।