এবার বেতারে আমির খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রের পর ছোট পর্দায় এসেও দর্শক মাত করেছেন বলিউড তারকা ও নির্মাতা আমির খান। তাঁর টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’ লুফে নিয়েছে দর্শক। এবার শুধু বাকি বেতার। সেটিও আর অপূর্ণ থাকছে না। লাখো শ্রোতার মন মাতাতে বেতার অনুষ্ঠান ‘দিল পে লাগি ঔর বাত বনি’ নিয়ে এসেছেন তিনি। তাঁর উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে গত শনিবার। অল ইন্ডিয়া রেডিওর প্রাথমিক চ্যানেলগুলোতে এটি প্রচারিত হবে। বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই অনুষ্ঠান। পিটিআই।