এবার ব্যবসার দিকে ঝুঁকেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠান ‘মিউজিক ফেস্ট’। আজ গান করবেন দুজন শিল্পী রাজীব ও আর্ণিকা। কথা হলো রাজীবের সঙ্গে।টিভির সরাসরি অনুষ্ঠানে কত দিন পর গান করছেন?আড়াই মাস তো হবেই। সর্বশেষ গান করেছিলাম দেশ টিভিতে। আসলে নিজের নতুন কোনো গান না থাকলে সরাসরি অনুষ্ঠানে গিয়ে লাভ নেই। সেই একই গান বারবার গাইতে ইচ্ছে করে না।আজকের অনুষ্ঠানে আপনার নতুন কোনো গান থাকছে?হ্যাঁ, আমি নিজের চতুর্থ অ্যালবামের কাজ শুরু করেছি। তিনটি গান তৈরি হয়েছে। এগুলো আজ সবাইকে শোনানোর ইচ্ছা আছে। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৫ সালে প্রথম রানারআপ হওয়ার পর বেরিয়েছে আমার তিনটি অ্যালবাম—ডাঙ্গুলি (২০০৬), পূর্ব-পশ্চিম (২০০৮) ও একলা মানুষ (২০০৯)। সব কটিতেই লোক সুরের গান করেছি। এবারও লোক ধারাকেই গুরুত্ব দিচ্ছি। এখন অনেক সংগীতশিল্পীই গানের পাশাপাশি অন্য কিছু করছেন। আপনি?আমিও এবার ব্যবসার দিকে ঝুঁকেছি। ফিশারিজের। ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল, এখন কাজটা শুরু করছি। তা ছাড়া ফটোগ্রাফির একটি স্টুডিও করছি। ছবি তোলার নেশা তো অনেক দিনের। যেখানেই যাই ছবি তুলি। আমার বেশির ভাগ ছবি প্রকৃতি, ল্যান্ডস্কেপ আর ক্লোজআপ নিয়ে। স্টুডিও করব আর্থিক দিকে বিবেচনা করে। তবে এ বছরের শেষ দিকে আমার তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করব। প্রস্তুতি চলছে।অভিনয়ের খবর কী?অভিনয়টা কিন্তু নিয়মিত করা হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে গ্রাফিক ডিজাইন বিভাগে স্নাতকোত্তর করেছি। চারুকলার তো অনেকেই নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আছেন। তাঁদের অনুরোধেই কয়েকটা কাজ করেছি।