এবার ভারতে জেনিফার লোপেজ!
গত বছরের শেষ দিকে ভারতের টিভি রিয়েলিটি শো বিগবস-৪-এ অংশ নিয়েছিলেন আলোচিত অভিনেত্রী পামেলা এন্ডারসন। বেওয়াচখ্যাত অভিনেত্রী পামেলার অংশগ্রহণে বিগবস-৪ অনুষ্ঠানটিও বেশ আলোচিত হয়েছিল। এবার ভারতের রিয়েলিটি শোতে আসছেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে অতিথি হিসেবে নয়। জেনিফার ভারতের একটি রিয়েলিটি শোতে আসছেন বিচারকের ভূমিকায়।ইউএসএর জনপ্রিয় সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘এক্স ফ্যাক্টরের’ আদলেই বলিউডে নির্মিত হবে এ অনুষ্ঠান। এরই মধ্যে অনুষ্ঠানটি নির্মাণের জন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। ধারণা করা এ বহুল আলোচিত এ অনুষ্ঠানের মাধ্যমেই ভারতের কোনো রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। তবে এ নিয়ে ইউএসএর রিয়েলিটি শো কর্তৃপক্ষের সঙ্গে এক ধরনের মতবিরোধ কথাও শোনা যাচ্ছে। জানা গেছে ইউএসএর সংগীতবিষয়ক রিয়েলিটি শো এক্স ফ্যাক্টর অনুষ্ঠানের বিচারক হিসেবে জেনিফার লোপেজ ছিলেন। সূত্রমতে আরও জানা গেছে, যেহেতু জেনিফার ইউএসের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানের বিচারক ছিলেন তাই ভারতের অনুষ্ঠানে বিচারক হিসেবে তাঁর অংশগ্রহণ কিছুটা অনিশ্চিত।সূত্রমতে আরও জানা গেছে, যতই কিছু হোক না ভারতে রিয়েলিটি শো এতটাই জনপ্রিয় যে এখানে আন্তর্জাতিক মানের তারকাদের অংশগ্রহণ রীতিমতো সময়ের ব্যাপার।