এবার মঞ্চ থেকেও আসিফের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দেড়েক আগে হঠাৎ করেই ঘোষণা দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গায়ক আসিফ। এরপর গত ১৬ মার্চ অডিও অ্যালবাম থেকেও বিদায় নেন তিনি। তখন সংবাদমাধ্যমকে আসিফ জানিয়েছিলেন, শুধু তাঁর ভক্ত-শ্রোতাদের জন্য বাণিজ্যিকভাবে মঞ্চে গান করবেন। কিন্তু এবার মঞ্চ থেকেও বিদায় নিচ্ছেন আসিফ। ১২ বছরের সংগীতজীবনের শেষ কনসার্টে আজ তিনি অংশ নেবেন।আজ বিকেলে চট্টগ্রামের ফয়’স লেকে আয়োজিত তাঁর সঙ্গে এই কনসার্টে আরও অংশ নেবেন মিলা ও রাজীব।আসিফ বলেন, ‘আমি কথায় এবং কাজে সব সময় এক। যা বলি, তা করি। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আর কোনো অনুষ্ঠানে গান করব না। কিছু চ্যারিটি অনুষ্ঠানে হয়তো গাইব। তবে সেটা নির্ভর করবে আয়োজক কারা এবং কী ধরনের অনুষ্ঠান, তার ওপর।১৯৯৮ সালে রাজা নাম্বার ওয়ান চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে আসিফের পদার্পণ। তবে ২০০০ সালে প্রথম একক ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে দর্শকের হূদয়ে জায়গা করে নেন আসিফ।