এবার মঞ্চে সৈয়দ হকের ‘নারীগণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের বেশ কিছু জনপ্রিয় নাটকের নাট্যকার সৈয়দ শামসুল হক এবার লিখলেন নতুন নাটক নারীগণ। নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলা যে রাতে নিহত হন, সেই রাতে হারেমে অবস্থানকারী তাঁর নানি, মা, স্ত্রী এবং অন্যান্য নারীদের পরিস্থিতি নিয়ে নাটকটির গল্প। তিনি আরও বলেন, ‘আমি ইতিমধ্যেই নাটকটি পালাকারকে মঞ্চস্থ করতে দিয়েছি। নাটকটি নির্দেশনা দেবেন আতাউর রহমান।’ প্রসঙ্গক্রমে তিনি জানান, এর আগে পালাকারকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি নাটক লিখে দিয়েছিলেন। নাম বাংলার মাটি বাংলার জল। পালাকার ইতিমধ্যেই নাটকটি বেশ কয়েকবার ঢাকা এবং কলকাতায় মঞ্চস্থ করেছে।