এবার মটু জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউডে কখন কিসের হিড়িক চলে ঠাওর করা কঠিন। একসময় জিরো-ফিগার নিয়ে চরম মাতামাতি চলল। এখন দেখা যাচ্ছে, ভারতীয় নায়িকারা একটু মুটিয়ে যেতেই পছন্দ করছেন। তা অবশ্য চরিত্রের প্রয়োজনেই।
আনুশকা শর্মা নাকি ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন। এবার শোনা গেল, ওজন বাড়িয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজও। কিক ছবির প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছে লঙ্কান-সুন্দরীকে। ছবিতে কলেজশিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন। এটাই জ্যাকুলিনের ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্রেক বলে ভাবা হচ্ছে। সাজিদ নাদিওয়াদওয়ালা পরিচালনা করেছেন। এ মাসের শেষে মুক্তি পাবে ছবিটি। আইএএনএস।