বেস্ট অব শফিক তুহিন এর বেশি ভালোবাসা যায় না, শফিক তুহিনের নতুন অ্যালবাম। অডিও নয়, মিউজিক ভিডিওর অ্যালবাম। পরিবেশনার দায়িত্বে আছে লেজার ভিশন। কথা হলো শফিক তুহিনের সঙ্গে।‘বেস্ট অব শফিক তুহিন এর বেশি ভালোবাসা যায় না’ অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিলেন কেন?আমি তো গান লিখছি অনেক বছর ধরে। তবে এ পর্যন্ত আমার নিজের গাওয়া গানের অ্যালবাম বেরিয়েছে তিনটি—স্বপ্ন এবং তুমি, শফিক তুহিন ডটকম ও পাগলামী। এই তিনটি অ্যালবামের কিছু গান খুব জনপ্রিয় হয়েছে। আমি নিজের উদ্যোগে তেমনি আটটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছি। এখন তো গান আর শোনার মাঝে সীমাবদ্ধ নেই, গান দেখার বিষয়ও। এই ভাবনা থেকেই অ্যালবামটি করেছি।কোন আটটি গান রেখেছেন?‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘পাগলামী’, ‘সূর্য মুচকি হাসে’, ‘এবং ভালোবাসা’, ‘আরও বেশি ভালোবাসতে চাই’, ‘সুস্মিতা’, ‘ভালোবাসা নিও’, ‘আবার দেখা হবে’, ‘হূদয়কে প্রশ্ন করি’।কোথায় কোথায় শুটিং করেছেন?দেশেই কাজ করেছি। জাফলং, শ্রীমঙ্গল, কাপ্তাই, রাঙামাটি আর মানিকগঞ্জের রাজবাড়িতে। নির্দেশনার কাজটি আপনিই করেছেন?না। তিনজন পরিচালক এই কাজটি করেছেন—তন্ময় তানসেন, সুব্রত সরকার ও পল্লব ইশতিয়াক। তাঁরা তিনজন ভিন্ন ভিন্ন গান নিয়ে আলাদা দৃষ্টিকোণ থেকে মিউজিক ভিডিওগুলো তৈরি করেছেন। মিউজিক ভিডিওতে কি শুধু আপনি নিজেই মডেল হয়েছেন?না, না। আমি তো আছি, সঙ্গে কয়েকজন মডেল ও অভিনয়শিল্পী কাজ করেছেন। গানগুলোর ভাবনার সঙ্গে যাতে মানিয়ে যায়, সেভাবেই সবাইকে উপস্থাপন করা হয়েছে। যাতে দৃষ্টিকটু মনে না হয়, এই দিকটাতে গুরুত্ব দিয়েছি। মিউজিক ভিডিওগুলো কোনো টিভি চ্যানেলে প্রচারের পরিকল্পনা আছে?অবশ্যই। এবার ঈদেই কয়েকটি অনুষ্ঠানে আমার এই মিউজিক ভিডিওগুলো প্রচারিত হবে।