এবার মিসর যাচ্ছে ফারুকীর 'ডুব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুব ছবির দৃশ্যে িতশা ও ইরফান খান
ডুব ছবির দৃশ্যে িতশা ও ইরফান খান

ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এল গোনা উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে বার্লিন ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির ছবি আদার সাইড অব হোপ, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবি ইনসাল্ট, লোকার্নো উৎসবে জয়ী স্ক্যারি মাদার, ট্রাইবেকা উৎসবে জয়ী সান অব সোফিয়া। থাকছে এ বছর ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগের কয়েকটি ছবি।

 ডুব ছবিটি বুসান ও ভ্যাংকুভার চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয়েছে। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১১তম আসরের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ছবিটি। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসর।

এর আগে চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ছবিটি। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ডুব।

ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।

ডুব ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ। ডুব ছবির অন্যতম অভিনয়িশল্পী বলিউডের জনপ্রিয় তারকা ইরফান খান। ছবিটিতে আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।