এবার যুক্ত হলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনাজ রহমতুল্লাহ
শাহনাজ রহমতুল্লাহ

এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতা’য় এবার প্রধান বিচারক থাকবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। কিন্তু গত শুক্রবার রাতে জানা গেছে, বিচারক প্যানেলে পরিবর্তন আনা হয়েছে। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪’ আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান,

ইবরার টিপু
ইবরার টিপু

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজকদের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তাই তিনি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪’ আয়োজনে থাকতে পারছেন না। এবার নতুন বিচারক হিসেবে যুক্ত হয়েছেন শাহনাজ রহমতুল্লাহ ও ইবরার টিপু।
শাহনাজ রহমতুল্লাহ বলেন, ‘আমি এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর বিচারক হয়েছি।’ আর ইবরার টিপু বলেন, ‘এমন একটি আয়োজনে গুণী বিচারকদের সঙ্গে আমিও কাজ করব, তা কখনো ভাবিনি। এটা আমার জন্য বড় দায়িত্ব। ভীষণ চ্যালেঞ্জিং!’