এবার রণবীর-কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার চাচাতো ভাই রণবীরের সঙ্গে জুটি হতে যাচ্ছেন কারিনা কাপুর। এরই মধ্যে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। রহিত যুগরাজের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। অনেকে মনে করেছিল, কারিনা হয়তো রণবীরের সঙ্গে ছবি করতে রাজি হবেন না। সবার সেই ধারণাকে মিথ্যা প্রমাণিত করে কারিনা ছবিটি করতে রাজি হন। কারিনা এও বলেন, ‘রণবীর অনেক ভালো অভিনেতা। আমি ওর সঙ্গে অভিনয় করতে চাই। আসলে অভিনয়ের ক্ষেত্রে রণবীর আমার চাচাতো ভাই না কে সেটা মুখ্য বিষয় নয়।’