এবার রনির ‘ইশকুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাউসফুল ও এফএনএফ ধারাবাহিকের পর এবার রেদওয়ান রনি তৈরি করছেন ইশকুল। নাটকটি যৌথভাবে লিখছেন আতিক জামান, পল্লব বিশ্বাস, জয়ন্ত রোজারিও এবং রনি নিজে। লেখার পাশাপাশি তাঁরা রনির সঙ্গে পরিচালনার কাজেও সহযোগিতা করবেন।রনি জানান, তাঁর ইশকুল ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে দশম শ্রেণী থেকে এসএসসি সম্পন্ন হওয়া পর্যন্ত সময়টাকে কেন্দ্র করে। এ সময়টাতে ওই বয়সী ছেলেমেয়েদের মধ্যে যেসব ঘটনা ঘটে, সেটাই তুলে ধরা হবে নাটকটিতে। মজার ব্যাপার হচ্ছে, ‘নাটকটির শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছি আমারই নিজের স্কুলটাকে। এখানেই বেশ কয়েক দিন ধরে সেট বানিয়ে শুটিং করছি। স্কুলের সবাই আমাকে বেশ সহযোগিতাও করছে।’ রনি বললেন, ‘আমাদের সবারই অতীতের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এ ছাড়া স্কুল নিয়ে কম-বেশি সবারই নানা স্মৃতি রয়েছে। নাটকটির মাধ্যমে দশম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত ছাত্রদের মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়ও তুলে ধরার চেষ্টা করব।’ইশকুল নাটকে অভিনয় করছেন সুমাইয়া শিমু, মারজুক রাসেল, ফারুক আহমেদ, সুমন পাটওয়ারী, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, কাদেরি কিবরিয়া, আশুতোষ সুজন, আরাবি, মিতি, এলেন শুভ্র প্রমুখ।এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়ে গেছে। পুরো শুটিং হচ্ছে পাবনার ভাংগুরা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে।ইশকুল নাটকটি জানুয়ারি মাসের শেষ দিকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে।