এবার রবি অভিনয়শিল্পী
রবি চৌধুরীর পরিচয় সংগীতশিল্পী হিসেবে। এবার তিনি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম আগন্তুক, লিখেছেন লিটন ভূঁইয়া, পরিচালনা করছেন মনির হোসেন। জানা গেছে, নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রবি।আগন্তুক নাটকের গল্প এক দম্পতিকে ঘিরে। তাঁদের সন্তান নেই। এ নিয়ে সংসারে মানসিক টানাপোড়েন আছে। নাটকে এই সংসারে স্বামীর চরিত্রে অভিনয় করবেন রবি চৌধুরী।রবি চৌধুরী বললেন, ‘পরিচালক আমার দীর্ঘদিনের বন্ধু। তাঁর অনুরোধেই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি।’মনির হোসেন বলেন, ‘রবিকে নিয়ে নাটক করার পরিকল্পনাটা অনেক দিন থেকেই ছিল। রবির বিভিন্ন মিউজিক ভিডিও দেখেছি। আর তা দেখেই নাটকটিতে ওকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’আগন্তুক নাটকে আরও অভিনয় করছেন রওনক হাসান, তুষার খান, সাবেরী আলম, আলিশা প্রমুখ। আর ‘আগন্তুক’ চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী দিগন্ত।জানা গেছে, ২০ অক্টোবর নাটকটির শুটিং শুরু হবে।