এবার রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এসেছে আবিদা সুলতানার রবীন্দ্রসংগীতের অ্যালবাম হূদয় আমার নাচে রে। অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, উজ্জ্বল সিনহা ও খোকন। কথা হলো আবিদা সুলতানার সঙ্গে। আপনি তো আধুনিক গানের শিল্পী, রবীন্দ্রসংগীতে আগ্রহী হলেন কেন?ছোটবেলায় আমি কিন্তু সব ধরনের গানই করেছি—রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান ও আধুনিক গান। স্বাধীনতার পর বেতার ও টেলিভিশনে যখন গেলাম, তখনো রবীন্দ্রসংগীত করারই ইচ্ছা ছিল। কিন্তু খুব কাছের কয়েকজন বললেন, ‘তোমার কণ্ঠটা আধুনিক গানের জন্য খুব প্রয়োজন। তুমি বরং আধুনিক গানই করো।’ সেই থেকে আমি আধুনিক গান করতে শুরু করি। কিন্তু রবীন্দ্রসংগীতের আগ্রহটা আমার সব সময়ই ছিল।এই অ্যালবামে কোন গানগুলো গেয়েছেন?ভেবেছিলাম, পুরো অ্যালবামটিই হবে রবীন্দ্রনাথের বর্ষার গান দিয়ে। কারণ বর্ষা ঋতুটা আমার দারুণ পছন্দ। আর রবীন্দ্রনাথের বর্ষার গানগুলোও। পরে অবশ্য বর্ষা থেকে আমার খুব ভালো লাগার তিনটি গান রেখেছি। পাশাপাশি অন্য স্বাদের গানও করেছি। এ কারণে শ্রোতারা গানগুলোর মধ্যে বৈচিত্র্য পাবেন।রবীন্দ্রসংগীতের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গায়কি।...ঠিকই বলেছেন। এখানে আমি আমার মতো করে গানগুলো গেয়েছি। অনেকেই যেভাবে করে, তার থেকে একটু আলাদা। আমি মনে করি, এ জন্য গানগুলো ভিন্ন মাত্রা পেয়েছে। গাওয়ার পাশাপাশি সংগীতায়োজনের দিকে গুরুত্ব দিয়েছি।অ্যালবামটির কাজ করতে কত দিন সময় লেগেছে?তিন বছর। শুরুতে কথা ছিল, পুরো অ্যালবামের সংগীতায়োজনের কাজটা করবে ইমন। কিন্তু চলচ্চিত্রের গান নিয়ে ওর ব্যস্ততা এতটাই যে শেষ পর্যন্ত একটিমাত্র গানের সংগীতায়োজন করেছে ও। তা ছাড়া আমরাও দেশে এবং দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। আপনার স্বামী রফিকুল আলম তো একসময় রবীন্দ্রসংগীত গাইতেন। এ অ্যালবামে তিনি কতটা সহযোগিতা করেছেন?তাঁর তো উৎসাহ সব সময়ই ছিল। তবে আমার ছেলে অমির আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অ্যালবামটির কাজ শেষ করার জন্য ও প্রায়ই তাগাদা দিত।