এবার রোমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোম ভ্রমণে টম হিডেলস্টোন ও টেলর সু্‌ইফট
রোম ভ্রমণে টম হিডেলস্টোন ও টেলর সু্‌ইফট

টম হিডেলস্টোন আর টেলর সুইফট যেন ঠিক করেছেন একসঙ্গে পুরো দুনিয়া ঘুরে ফেলবেন। রোড আইল্যান্ডে প্রথম একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েছিলেন হালের এই অভিনেতা ও সংগীতশিল্পী জুটি। তারপর যুক্তরাষ্ট্রের টেনেসি ঘুরে তাঁরা গেছেন ইংল্যান্ডের পূর্ব উপকূলে হিডেলস্টোনের নিজের শহরে। সেখান থেকে বিনোদন দুনিয়ার এ সময়ের অন্যতম আলোচিত এই জুটি গতকাল সোমবার গেছেন ইতালির রোমে। ঘুরেছেন রোমের বিখ্যাত কলোজিয়াম। এ সময় আশপাশের অনেক পর্যটকই তাঁদের ছবি ওঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। হলুদ পোশাক আর কালো রোদচশমায় টেলর সুইফটকে দেখাচ্ছিল দারুণ উচ্ছল। আর টম হিডেলস্টোন ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত।
এ মাসের শুরুতে টেলর সুইফট ও টম হিডেলস্টোনের মন দেওয়া-নেওয়ার কথা প্রথম প্রকাশ করে ‘পিপল’ সাময়িকী। রোড আইল্যান্ডে নির্জনে অভিসারে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন এই দুই তারকা।
পিপল অবলম্বনে ইকবাল হোসাইন চৌধুরী