এবার রোমান সম্রাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোধা-আকবর ছবিতে মোগল সম্রাটের ভূমিকায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন অভিনেতা হূতিক রোশন। এবার অভিনয় করবেন রোমান সম্রাটের ভূমিকায়। তবে কোনো ছবিতে নয়, ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্রে। ‘মিলেনো’ ব্র্যান্ডের বিস্কুটের ওই বিজ্ঞাপনের জন্য সম্প্রতি মুম্বাইয়ে শুটিংয়ের প্রথমার্ধের কাজ করেছেন। এ মাসের মাঝামাঝিতে বিজ্ঞাপনের বাকি অংশের শুটিং হবে ইতালিতে। বিজ্ঞাপনচিত্রে যুদ্ধের একটি দৃশ্য রয়েছে। ওয়েবসাইট।