এবার লালনের গান করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠান। আজকের অতিথি কিরণ চন্দ্র রায়। গান আর অনুষ্ঠানটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে কী নিয়ে আলোচনা করেছেন?কুমার শচীন দেববর্মনকে নিয়ে কথা বলেছি। আমাদের আলোচনার বিষয় ছিল তাঁর সংগীতজীবন। ১ অক্টোবর ছিল তাঁর জন্মদিন আর ৩১ অক্টোবর মৃত্যুদিন। এ উপলক্ষে তাঁকে স্মরণ করেছি আমরা।শুধু আলোচনা, নাকি সঙ্গে গানও ছিল?কথা প্রসঙ্গে গান এসেছে। তিনি তো নানা ধরনের গান করেছেন। এই যেমন, রাগপ্রধান, আধুনিক, লোকসুরে আবার হিন্দি ছবিতেও অনেক গানের সুর করেছেন। এই অনুষ্ঠানে তাঁর কয়েকটা গান গেয়েছি: ‘বিরহ বড় ভালো লাগে’, ‘বর্ণে গন্ধে’, ‘কে যাস রে’, ‘বাজে না বাঁশি’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘তুমি এসেছিলে পরশু’, ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’।আপনি তো শচীন দেববর্মনের গান নিয়ে অ্যালবাম করেছিলেন।তা প্রায় বছর দেড়েক আগের কথা। অ্যালবামের নাম ছিল শচীন দেববর্মনের গান। এটি বের করেছিল কান্ট্রি মিউজিক। এবার তাঁর আরও ১০টি গান নিয়ে অ্যালবাম করার পরিকল্পনা করেছি।কয়েক দিন আগে বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে আপনার নতুন অ্যালবাম ‘নকশি কাঁথার মাঠে’।নকশি কাঁথার মাঠে অ্যালবামটি কবিয়াল বিজয় সরকারের গান নিয়ে করেছি। বিজয় সরকারের বিচ্ছেদি গানের ব্যাপারে অনেকেই জানেন। তিনি কিন্তু আধ্যাত্মিক আর জীবনমুখী গানও করেছেন। আমি তাঁর তেমনই কিছু গান গেয়েছি এই অ্যালবামে।এরপর কী ভাবছেন?এবার লালনের গান করেছি। একসময় লালনের গান খুব গেয়েছি। আমার স্ত্রী চন্দনা মজুমদার লালনের গানের চর্চা বেশি করেন। তাই মাঝে আমি লালনের গান কম করেছি। এবার আমি লালনের এমন কিছু গান গেয়েছি, যা সচরাচর গাওয়া হয় না। আশা করছি, অ্যালবামটি শিগগিরই বাজারে আসবে।