এবার লোক ও আদিবাসী নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘নৃত্য উপলব্ধি’-এর ষষ্ঠ অধ্যায়। এবারের বিষয় ‘লোক ও আদিবাসী নৃত্য’। প্রতিবারের মতো এবারও লোক ও আদিবাসী নৃত্য উপলব্ধি সবার সামনে তুলে ধরবেন নৃত্যশিল্পী ও শিক্ষক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর ডেইলি স্টার-বেঙ্গল প্রিসিঙ্কটে এ আয়োজন শুরু হবে। এতে লোক ও আদিবাসী নৃত্যের সূচনা, ইতিহাস ও বিবর্তন নিয়ে আলোচনা হবে। থাকবে পাইক নাচ, ময়ূরভঞ্জ ছৌ, ত্রিপুরা, জুম নাচ ও রাইবেশে নৃত্যের কথাও।