এবার শাহবাগ গণজাগরণ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে এপার-ওপার বাংলার কণ্ঠশিল্পীদের গানের পর এবার নির্মিত হলো নাটক। নাম ‘যে আলো পথ দেখায়’। সম্প্রতি শাহবাগের প্রজন্ম চত্বর এলাকা ও এর আশপাশের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং করা হয়েছে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রইসুল তমাল।‘যে আলো পথ দেখায়’ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক রইসুল তমাল বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও নানা অভিমানের কারণে আলাউদ্দিন সাহেব (এস এম মহসিন) তরুণ প্রজন্মের গণজাগরণ নিয়ে উদাসীন। তাঁরই মেয়ে অগ্নিলা (নাদিয়া হক) ভালোবাসে ব্লগার ফয়সালকে (মাজনুন মিজান)। এই ব্লগ লেখার কারণে ফয়সালের অফিসের বস রহমান সাহেব (স্বাধীন খসরু) তাঁর ওপর বিরক্ত। অন্যদিকে ড. বশির আহমেদ (ড. ইনামুল হক) শাহবাগ গণজাগরণ নিয়ে ব্যস্ত। ছবি আঁকা, পোস্টার, ব্যানার ও ছাত্রছাত্রীদের গণজাগরণ-বিষয়ক কথা বলে মুক্তিযুদ্ধের সময়কার সঠিক ইতিহাস তুলে ধরেন।গল্পের পাশাপাশি শাহবাগে চলমান অনেক সত্য ঘটনাও এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান রইসুল তমাল। ‘যে আলো পথ দেখায়’ নাটকের অভিনয়শিল্পীরা হলেন ইনামুল হক, এস এম মহসিন, স্বাধীন খসরু, মাজনুন মিজান, নাদিয়া হক, মাসুম আজিজসহ আরও অনেকে।