এবার শীর্ষেন্দুর ‘দূরবীন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন ও যাও পাখি উপন্যাস নিয়ে এরই মধ্যে ঢাকায় তৈরি হয়েছে দুটি ধারাবাহিক। এবার ভারতের পশ্চিমবঙ্গের এই প্রখ্যাত কথাসাহিত্যিকের আরেকটি উপন্যাস নিয়ে ধারাবাহিক তৈরি হবে। নাম দূরবীন। নাটকটি পরিচালনা করবেন শফিকুল ইসলাম। শীর্ষেন্দু এখন আছেন কলকাতায়। গতকাল শুক্রবার সকালে মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। তিনি দূরবীন নিয়ে ধারাবাহিক তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন।শীর্ষেন্দু বলেন, ‘গত ২৫ জুলাই উপন্যাসটি নিয়ে নাটক নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আমার লিখিত চুক্তি হয়েছে। উপন্যাস থেকে নাট্যরূপ দেওয়ার বিষয়টি আমি পুরোপুরি তাদের ওপর ছেড়ে দিয়েছি।’উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম। পরিচালক জানান, নাটকটির শুটিং শুরু হবে শিগগিরই।