এবার শুটিং মালয়েশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু ছবির শুটিংয়ের জন্য এ পর্যন্ত ৩০ বার থাইল্যান্ডে যেতে হয়েছে শাকিব খানকে। ঘুরেফিরে সেই একই লোকেশন। তাই এবার আর থাইল্যান্ড নয়, শাকিবকে নিয়ে পরিচালক এফ আই মানিক ও নজরুল ইসলাম খান তাঁদের দুটি ছবির কাজ করার জন্য মালয়েশিয়া যাচ্ছেন। শাকিব জানান, দেশের ও মালয়েশিয়ার প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া গেছে। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন। মালয়েশিয়ার বিভিন্ন স্থানে টানা ২৫ দিন শুটিং হবে। শাকিব বললেন, ‘এখন কম ছবিতে অভিনয় করছি। তাই যে ছবিতে কাজ করছি, সেখানে পর্যাপ্ত সময় দিতে পারছি।’ছবি দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি। শাকিবের সঙ্গে ছবি দুটিতে নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস।