এবার শুধু নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার শুরুটা হয়েছিল চলচ্চিত্রের গান দিয়ে। এরপর সবাই আমাকে চিনেছেন আধুনিক গানের শিল্পী হিসেবে। কিন্তু আমি টানা ১২-১৩ বছর শুধু শাস্ত্রীয় সংগীত ও নজরুলসংগীত চর্চা করেছি। এখনো সময় আর সুযোগ পেলে নজরুলের গান করি।’ বললেন ন্যান্সি। গত এপ্রিল মাসে এসেছে হাবিবের সুর ও সংগীত আর ন্যান্সির গাওয়া গান নিয়ে অ্যালবাম রঙ। এবার নজরুলজয়ন্তীতে আরটিভিতে মিউজিক ফেস্ট অনুষ্ঠানে ন্যান্সি শুধু নজরুলের গান করবেন। আর তাই নেত্রকোনায় এখন বাবার বাসায় একটু নিরিবিলি পরিবেশে ন্যান্সি নিয়মিত নজরুলের গান চর্চা করছেন। বললেন, ‘বৃহস্পতিবার রাতে বিভিন্ন টিভি চ্যানেলে অনেক বরেণ্য শিল্পী গান করবেন। তাঁদের পাশাপাশি আমিও গান করার সুযোগ পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় কিছু।’জানালেন, এই অনুষ্ঠানে নজরুলের নানা স্বাদের গান করবেন তিনি। তবে ভৈরবী রাগ তাঁর খুব পছন্দ। তাই ভৈরবী রাগের গান করারও ইচ্ছা আছে।