এবার শুরু হচ্ছে বাংলাদেশী আইডল
ক্লোজআপ ওয়ান, এটিএন তারকাদের তারকা, চ্যানেল আই-সেরাকণ্ঠে, ক্ষুদে গানরাজ, পাওয়ার ভয়েজের পর এবার শুরু হতে যাচ্ছে নতুন রিয়ালিটি শো। নাম বাইদেশী আইডল। বিশ্বখ্যাত সংগীত ভিত্তিক রিয়েলিটি শো আইডলের বাংলাদেশ সংস্করণ বাংলাদেশি আইডল। অনুষ্ঠানটির প্রযোজক যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ডেলটা বে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বলেন, বিশ্বের অন্যতম বৃহত্ টিভি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়া সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আইডল সিরিজের আন্তর্জাতিক মান বজায় রেখেই আমরা বাংলাদেশি আইডলের আয়োজন করব।’বাংলাদেশি আইডল অনুষ্ঠান বিচারকদের নাম ঘোষণা উপলক্ষে আজ সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের চারজন বিচারকের নাম ঘোষণা করা হয়। এরা হলেন ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন। চারজনের মধ্যে ফেরদৌসি রহমান ছাড়া সবাই উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেলটা বে’র চেয়ারম্যান (প্রোডকশন এন্ড ডিস্ট্রিবিউশন) পখরুদ্দীন রাজী, এসএটিভির উপদেষ্টা খ ম হারুণ, ব্যবস্থাপনা পরিচালন সালাউদ্দিন আহমেদ, সিওও সৈয়দ সালাউদ্দীন জাকীসহ আরও অনেকে।এন্ড্রু কিশোর বলেন, ‘আমি নিজেকে সবসময় কণ্ঠশ্রমিক বলতেই ভালোবাসি। এবারই প্রথম রিয়ালিটি শোর মত কোনো বড় আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছি। সংগীতের কর্মজীবনের যে অভিজ্ঞতা তা বাংলাদেশী আইডলের প্রতিযোগীদের সাথে শেয়ার করার সুযোগ হবে।’মেহরীন বলেন, ‘এত বড় একটি আয়োজনে বিচারক হয়ে ভালোই লাগবে। চেষ্টা থাকবে সবার সামনে সত্যিকারের আইডল উপস্থাপনের।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ থেকে ২৮ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক বাংলাদেশী আইডল প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগীদের নাম নিবন্ধন। চলবে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। এছাড়াও আগ্রহী প্রতিযোগীরা www.facebook.com/mybangladeshiidol এর মাধ্যমে বাংলাদেশী আইডল সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন।। বাংলাদেশি আইডল প্রচারিত হবে এসএটিভিতে।দর্শকদের ভোটে আইডল এর সেরা গায়ক বা আইডল নির্বাচিত হন। যুক্তরাজ্যের পপ আইডলের ঘরানায় তৈরি আমেরিকান আইডল প্রথম প্রচারিত হয় ২০০২ সালে ফক্স টেলিভিশনে। এর ভারতীয় সংস্করণ ইন্ডিয়ান আইডল ও তুমুল জনপ্রিয়।