এবার সংগীত পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের অ্যালবামে গান লেখার পাশাপাশি সুর করছেন আগেই। বালামের তৃতীয় একক অ্যালবামে সাতটি গান লিখেছিলেন তিনি। এবার লোক-ধাঁচের গান নিয়ে কাজ করছেন মিলন মাহমুদ। নিজের কথা ও সুরে প্রথমবারের মতো একটি লোক-ধাঁচের গানের অ্যালবাম করছেন তিনি। অ্যালবামের নাম মন যমুনা। মিলন জানান, এ অ্যালবাম দিয়েই সংগীতায়োজনের কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে অ্যালবামের চারটি গানের কাজ শেষ হয়েছে।মিলন বললেন, ‘আমি প্রথমবারের মতো একটি লোক-ধাঁচের গানের অ্যালবাম করছি। গানগুলো সুর করার সময় যেভাবে ভেবেছি, সংগীতায়োজনও করছি সেভাবেই। আমার অনুভূতি আর বোধগুলোকে গানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ এ কাজে তাঁকে সহযোগিতা করছেন আরেক সংগীত পরিচালক এফ এ সুমন। এ ব্যাপারে মিলন বললেন, ‘ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সুমন আমাকে সহযোগিতা করছে।’ মন যমুনা অ্যালবামটি এবার ঈদে বাজারে আসবে।