এবার সবজি ভোজি হিসেবেও সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর এবার পশু-পাখিদের অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করা ভারতের ‘পিপলস ফর দি ইথিক্যাল ট্রিটম্যান্ট অব অনিম্যাল’ (পেটা) নামের একটি সংগঠনের দৃষ্টিতেও সেরা হয়েছেন বিদ্যা বালান। তবে এখানে তাঁকে ২০১০ সালের সেরা সবজি ভোজি হিসেবে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সংগঠনিটি কয়েক বছর ধরে ভারতে নিরামিষ ভোজি তারকাদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এতে প্রতিবছর ভারতে সবচেয়ে নিরামিষ ভোজি তারকা নির্বাচন করা হয়। গত বছর পুরস্কারটি জিতেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এবার বিদ্যা বালানের সঙ্গে এ তালিকায় আরও আছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। এদিকে এ পুরস্কার জেতার পর বিদ্যা জানান, এটি তাঁর জন্য অনেক বড় ধরনের একটি সম্মান। এ ধরনের সম্মানে ভূষিত হওয়াতে ভালোই লাগছে।