এবার সম্মেলন রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ও ২৮ জুন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা ও খুলনা বিভাগীয় সম্মেলন এবং মঞ্চ অভিনেত্রীবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। একই কার্যক্রম হবে ৯ জুলাই রাজশাহীতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।২৭ জুন ঢাকা বিভাগীয় সম্মেলন ও মঞ্চ অভিনেত্রীবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় ফরিদপুরে কবি জসীমউদ্দীন হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। ২৮ জুন খুলনা বিভাগীয় সম্মেলন ও মঞ্চ অভিনেত্রীবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় ঝিনাইদহ উপজেলা মিলনায়তনে। এখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।৯ জুলাই রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মঞ্চ অভিনেত্রীবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে রাজশাহীর পদ্মা মঞ্চে।