এবার সামিনার ‘ফুল ফোটে ফুল ঝরে-২’
টেলিভিশন ও চলচ্চিত্রে সামিনা চৌধুরীর গাওয়া গানের সংকলন নিয়ে ২০০১ সালের দিকে ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে প্রকাশিত হয় ‘ফুল ফোটে ফুল ঝরে’। অ্যালবামটির গানগুলো নতুন করে সংগীতায়োজন করেছেন সামিনার ভাই পঞ্চম। এবার আবারও টেলিভিশন ও চলচ্চিত্রে গাওয়া গানের সংকলন নিয়ে অ্যালবাম করছেন তিনি। সামিনা জানান, ‘ফুল ফোটে ফুল ঝরে-২’ শিরোনামের এ অ্যালবামে গান থাকবে ১০টি। গানগুলো বিভিন্ন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের করা। নতুন করে এগুলোরও সংগীতায়োজন করছেন পঞ্চম। অ্যালবামটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘ভক্ত-শ্রোতারা অনেক দিন ধরে ফুল ফোটে ফুল ঝরে ধরনের আরেকটি অ্যালবাম করার জন্য অনুরোধ করে আসছেন। ভাবলাম, এবার করেই ফেলি। এরই মধ্যে এ অ্যালবামের জন্য দুটি গানের সংগীতায়োজনের কাজ শেষ।’সামিনা আরও জানান, ইচ্ছা আছে এ বছরই অ্যালবামটি প্রকাশ করার। সেভাবেই কাজকর্মও এগিয়ে নিচ্ছি। ফুল ফোটে ফুল ঝরে ছাড়াও আবদুল বারীর কথা ও সুরে একটি মৌলিক গানের অ্যালবামও তৈরি করছেন সামিনা চৌধুরী। এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ। এই অ্যালবামের সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার ও ইবরার টিপু।ফুল ফোটে ফুল ঝরে অ্যালবামের সম্ভাব্য গানগুলো হলো—‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আমি তোমার দুটি চোখ’, ‘আসলে আমার বলে কিছু নেই’, ‘আমি একা হলেই বুঝি’, ‘রানীর হাতের বালা নয়’, তোমাকে একা ফেলে’, ‘কথায় কথায় যুদ্ধ হয়’, ‘আজ কোনো কাজ নেই’, ‘এই হূদয়টাকে মরুভূমি ভাবল সবাই’ এবং ‘সব মৌসুমই প্রেমের মৌসুম’।