এবার সিকুয়্যাল নাটকে সারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদে ছোট পর্দায় প্রচারিত হয়েছিল তিন পর্বের খণ্ড নাটক ‘প্রেমের নাম বেদনা’ এবং টেলিফিল্ম ‘গেন্দুচোরা ও তার ভাই বেরাদার’। নাটকগুলোর দর্শকপ্রিয়তার কারণেই পরিচালকেরা এবার দুটো নাটকেরই সিকুয়্যাল তৈরি করছেন। এরই মধ্যে গেন্দুচোরা ও তার ভাই বেরাদার নাটকের কাজ শেষের দিকে। অন্যদিকে প্রেমের নাম বেদনা নাটকের কাজ কাল থেকে শুরু হবে। গত ঈদে প্রচারিত প্রেমের নাম বেদনা নাটকে সজলের সঙ্গে অভিনয় করেছিলেন লাক্স তারকা বিন্দু। কিন্তু এবার গল্পের প্রয়োজনে নাটকটিতে দেখা যাবে না তাঁকে। বিন্দুর জায়গায় সজলের বিপরীতে এবার কাজ করছেন সারিকা। প্রেমের নাম বেদনা নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘নাটকে আমাকে নতুন নায়িকা হিসেবে দেখানো হবে। এখানে পরিচালক সজলের সঙ্গে একপর্যায়ে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠবে। এ ছাড়া আরও চমত্কার কিছু ঘটনা ঘটবে, যা অপাতত বলতে চাচ্ছি না, তাহলে যে নাটকের মজাটাই নষ্ট হয়ে যাবে।’অন্যদিকে গেন্দুচোরা ও তার ভাই বেরাদার টেলিফিল্ম সম্পর্কে সারিকা বললেন, ‘এখানে আমি মিলন ভাইয়ের (আনিসুর রহমান মিলন) বিপরীতে কাজ করছি। এটিই তাঁর সঙ্গে আমার প্রথম কাজ করা। কাজে অসম্ভব সহযোগিতা পাচ্ছি তাঁর কাছ থেকে।’সারিকা বলেন, ‘এ দুটি নাটক ছাড়া খুব শিগগিরই কাজ শুরু করব চয়নিকা চৌধুরীর পরিচালনায় বন্ধু ভালোবাসা নাটকের। নাটকটিতে আমি অপূর্বর বিপরীতে কাজ করব। এটিও অপূর্বর সঙ্গে আমার প্রথম কাজ।’