এবার সিদ্দিকের পরিচালনায় জাহিদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী ও নির্মাতা জাহিদ হাসানের পরিচালনায় এক ঘণ্টার বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান। এ ছাড়া তাঁরা বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম সিদ্দিকের পরিচালনায় ছয় পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন জাহিদ হাসান। ঈদের জন্য নির্মিতব্য ছয় পর্বের এই ধারাবাহিকটির নাম ‘গফুরের বিয়ে’। নাটকটির কেন্দ্রীয় গফুর চরিত্রে অভিনয় করবেন তিনি। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন সিদ্দিক।নাটকটি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সিদ্দিক জানান, ‘গফুরের বিয়ে নাটকটির পুরো গল্পটাই মজার। তবে এর মধ্য দিয়ে একটা বার্তা সবার কাছে দেওয়ার চেষ্টা করব।’সিদ্দিক এও বলেন, ‘নগরজীবনে আমরা যারা থাকি, তারা নানা ব্যস্ততার কারণে কাছের অনেক আত্মীয়স্বজনদের ভুলে থাকি। কিন্তু বিয়ে বা অন্য অনুষ্ঠানে শেকড়ের টানে ঠিকই তাদেরকে স্মরণ করি।’আগামী জুন মাসের ১২, ১৩, ১৪ ও ১৬ তারিখে ঢাকা এবং আশপাশের বিভিন্ন লোকেশনে গফুরের বিয়ে নাটকটির শুটিং শেষ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।জাহিদ হাসান ছাড়াও গফুরের বিয়ে নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—সোহেল খান, ফারুক আহমেদ, এস এম মোহসিন, নিপুন, মুনিরা মিঠু, শবনম পারভীন প্রমুখ।সিদ্দিক এর আগে চারটি এক ঘণ্টার নাটক নির্মাণ করেছেন। এগুলো হচ্ছে, ‘হঠাত্ থেমে যাওয়া এক ফোঁটা বৃষ্টি’ (২০০৭), ‘হাম্বা’ (২০০৯), ‘স্বপ্নের নায়ক’ (২০১০) ও ‘গ্রীনকার্ড’ (২০১১)।এদিকে জাহিদ হাসানের পরিচালনায় সিদ্দিক বর্তমানে বেশ কয়েকটি এক ঘণ্টার ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মটর সাইকেল’, ‘গল্প নয় সত্যি’, ‘এক টাকার ব্যাপার’, ‘টো টো কোম্পানি’, ‘সুইট মানে মিষ্টি’ ও ‘সাহেব বাবুর বৈঠকখানা’।