এবার সিরিয়াল কিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘবন্দী নাটকের দৃশ্যে আসাদুজ্জামান নূর
বাঘবন্দী নাটকের দৃশ্যে আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর এবার একজন সিরিয়াল কিলারের (ক্রমিক খুনি) চরিত্রে অভিনয় করছেন। সাত পর্বের এ ধারাবাহিক নাটকের নাম বাঘবন্দী। আর এ ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে একজন সিরিয়াল কিলারকে ঘিরে। আসাদুজ্জামান নূর বলেন, ‘অনেক দিন অভিনয় করছি না। সময়ের খুব অভাব। চর্চার অভাব। নিয়মিত কাজ না করলে যেমন হয়—খুব কষ্ট হয়। তার পরও বাঘবন্দী করতে রাজি হয়েছি। মাত্র দুদিন শুটিং করেছি। মূল কাজগুলো এখনো বাকি রয়ে গেছে। পুরো কাজটা কেমন হবে, তা এখনই বলা মুশকিল। শুধু মনে হচ্ছে, আগে কাজটা শেষ করি। তবে চরিত্রটি কিন্তু একেবারেই আলাদা। আমার বাকি কাজগুলো হবে আগামী মাসে।’ নাটকটির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমার এ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। বাঘবন্দী ধারাবাহিকে দর্শক চলচ্চিত্রের স্বাদ পাবেন। ধারাবাহিকটির প্রতিটি পর্বে থাকবে একেকটি নতুন গল্প। আমার বিশ্বাস, আসাদুজ্জামান নূরের অভিনয় দেখে দর্শক আরও একবার মুগ্ধ হবেন।’ ধারাবাহিকটি লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশু সাব্বির, দিহানসহ অনেকে। বাঘবন্দী ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে এবার রোজার ঈদে, দেশ টিভিতে।