চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডেড এন্ড। নাটকটি লিখেছেন ইফ্ফাত আরেফিন এবং পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। এতে অভিনয় করছেন পার্থ বড়ুয়া। কথা হলো তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন নাকি?হ্যাঁ, গাজীপুর যাচ্ছি। গাজীপুর স্টেডিয়ামে রেদওয়ান রনির একটি কাজ করব; নাম কিক অফ। ফুটবল খেলা হবে। গল্পে আমি একসময়ের নামী ফুটবলার। এখন ফুটবল কোচ। নিজে একটি দল গড়ব। তাই এই স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি। তবে বাস্তবে ছোটবেলার পর আর কখনো ফুটবল খেলিনি। ঈদে এবার অনেক কাজ করছেন?তা একটু বলতে পারেন। এবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি নাটক হয়েছে; নাম মেইড ইন চিটাগং। গাজী টিভিতে দেখাবে। আমার সঙ্গে ছিলেন অপর্ণা। আমরা দুজনই চট্টগ্রামের। এজাজ মুন্নার একটি নাটক করেছি; নাম অথবা প্লেটোনিক প্রেম। আমার সঙ্গে ছিলেন মম। ইফতেখার ফাহমির পরিচালনায় আরটিভির জন্য ছয় দিনের একটি ধারাবাহিক করব। এবার ‘ডেড এন্ড’ নাটকের কথা বলুন। দেশের বাইরে এটাই আমার প্রথম কাজ। পুরো কাজ করেছি ব্যাংককের পাতায়াতে। দেশের বাইরে কাজ করতে গিয়ে আমার চমৎকার অভিজ্ঞতা হয়েছে। সেখানে ১৪ দিন ছিলাম। পাতায়ার কোনো কিছু দেখার আর বাকি নেই। প্রয়োজনীয় সব ধরনের অনুমতি থাকায় যেখানে শুটিং করতে চেয়েছি, সেখানেই করেছি। সব সময় নিরাপত্তার লোকজন সঙ্গে ছিলেন।শুধু নাটকের কথা হচ্ছে। গানের খবর কী?সোলসের নতুন অ্যালবাম ১২.১২.১২ বের হবে এ বছরের ১২ ডিসেম্বর। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যে কাজগুলো বাকি আছে, আশা করছি, শিগগিরই তা শেষ করতে পারব।