এবার সোহানের সঙ্গে তিন্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তিন্নি ও সিনেমা পরিচালক সোহানুর রহমান সোহান। তিন্নিকে মডেল আর সোহানকে সিনেমা পরিচালক হিসেবেই উপস্থাপন করা হবে বলে নাটকটির পরিচালক সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠিত ফটোগ্রাফার আর মডেলিংয়ে আগ্রহী তরুণীকে নিয়ে বিশেষ দ্রষ্টব্য নামের নাটকটির কাহিনি গড়ে উঠেছে। নাটকে দেখা যায় মডেলিংয়ে আগ্রহী নিকিতা এক বন্ধুর সহযোগিতায় ফটোগ্রাফার কাব্য আহসানের কাছে একটি ফটোসেশন করায়। কাব্যর সহযোগিতায় খুব অল্প সময়েই মিডিয়ায় পরিচিতি গড়ে তোলে নিকিতা। দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্কও তৈরি হয়। একপর্যায়ে কাব্য নিকিতাকে বিয়ে করতে চাইলে নিকিতা তার ক্যারিয়ারের কথা ভেবে কাব্যর প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরই মধ্যে একদিন কাব্যর স্টুডিওতে এসে হাজির হন সিনেমা পরিচালক সোহানুর রহমান সোহান। সেখানে তিনি নিকিতাকে দেখে মুগ্ধ হন এবং তাকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নেন। নাহিদ হোসেনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে নিকিতা চরিত্রে অভিনয় করছেন তিন্নি আর কাব্য চরিত্রে শুভ। নাটকে অভিনয় প্রসঙ্গে সোহান বলেন, এটিকে বলতে পারেন অনুরোধে ঢেঁকি গেলার মতো। নাটকটিতে আমাকে পরিচালক হিসেবেই উপস্থাপন করা হয়েছে, তাই রাজি হয়েছি। এর আগেও আমি আবোল তাবোল যেমন তেমন নামের একটি নাটকে অভিনয় করেছিলাম।তিন্নি বলেন, নাটকটির গল্প আমার কাছে ভালো লেগেছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। আর নাটকে সোহান ভাইয়ের সঙ্গে আমার স্টুডিওতে দেখা হয়। তাঁর ছবির নায়িকা অসুস্থ থাকার কারণে আমাকে নিয়ে তিনি ছবি তৈরির কথা ভাবেন। আমার মনে হয়, নাটকটি ভালোই হবে।