এবার হবে মাইলি পাঠ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস
মাইলি সাইরাস

পুরো সংগীত দুনিয়াজুড়ে মাইলি এখন ‘বিগড়ে’ যাওয়া এক মেয়ের নাম। ডিজনি সেনসেশন থেকে হালের ‘ব্যাড গার্ল’—সফরটা কেমন ছিল, কী প্রভাব ফেলেছে এটা ২১ বছরের মাইলির জীবনে? এসব প্রশ্নের জবাব জানতে হলে হতে হবে মাইলি-বিদ্যায় বিদ্বান। হ্যাঁ, মাইলি এবং তাঁর জীবন, কর্ম ও এর প্রভাব নিয়ে নিউইয়র্কের স্কিডমোর কলেজ একটি বিশেষ কোর্স চালু করেছে। এতে মাইলির জীবনের সব উত্থান-পতনের পাঠ থাকলেও, তাঁর সবচেয়ে আলোচিত ‘টোয়ার্ক’ অধ্যায়টি থাকছে না। কিন্তু মাইলির পাগলামো, টুইটার উন্মাদনা ও মঞ্চের উত্তপ্ত পারফরম্যান্স এসব সিলেবাসে রাখা হয়েছে। মাইলিকে নিয়ে গঠিত এ বিভাগটির নাম রাখা হয়েছে ‘দ্য সোশ্যিওলজি অব মাইলি সাইরাস: রেইস, ক্লাস, জেন্ডার অ্যান্ড মিডিয়া’।