এবার হলিউডের ছবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির নিচে ডুব দিয়ে থাকা আর অশ্বচালনা শেখার জন্য মাত্র আট দিন সময় দেওয়া হয়েছে বিপাশাকে। ‘এমন সব দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে কম করে হলেও মাস খানেক সময় দরকার। কিন্তু পেলাম মাত্র আট দিন।’ সিঙ্গুলারিটি ছবি সম্পর্কে বললেন বিপাশা বসু। নাম শুনেই আঁচ করা যাচ্ছে, এটি বলিউডি ছবি নয়। আসলেই তাই। দীর্ঘ এক দশক বলিউড দাপানো বিপাশা বসু এবার হলিউডি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। খানিকটা বিচলিতও। বিচলিত হওয়ার কারণ—সময়। দিন কয়েক আগে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব দেন ব্রিটিশ-ফরাসি পরিচালক রোলান্ড জোফ। তার পর পরই চুক্তি। শর্তানুযায়ী, এ সপ্তাহেই মুম্বাই ছাড়তে হবে বিপাশাকে। এমনকি আসন্ন দীপাবলিতে প্রিয়জনদের সঙ্গেও থাকা হচ্ছে না তাঁর। ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যেতে হচ্ছে বিপাশাকে। সিঙ্গুলারিটি ছবিটি ব্রিটিশ এক কর্মকর্তার সঙ্গে ভারতীয় এক নারীর প্রেমের গল্প। ওয়েবসাইট।