এবার হাউসফুল-টু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে একটা ছবি হিট হলেই সেটার সিকুয়েল তৈরিটা অনেকটা রীতি হয়ে দাঁড়িয়েছে। গোলমাল ওয়ান, গোলমাল-টু, গোলমাল-থ্রির পর সর্বশেষ গোলমাল ফোর নির্মাণের ঘোষণাও এরই মধ্যে শোনা যাচ্ছে। এবার অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, লারা দত্ত অভিনীত ছবি হাউসফুল হিট হওয়ার পর ওই ছবির পরিচালক সাজিদ খান ছবিটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে। হাউসফুল-টু নামের এ ছবিটিও নির্মাণ করবেন সাজিদ খান। ছবির অভিনেতা-অভিনেত্রী হিসেবেও থাকবেন প্রথম ছবি হাউসফুল ছবির সবাই। তবে হাউসফুল-টু ছবিতে প্রথম ছবি থেকে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে বললেন পরিচালক সাজিদ খান। ছবির শুটিং শুরু হবে ২০১১ সালের মে মাসে। এরই মধ্যে পরিচালক সাজিদ খান ছবির সব অভিনয়শিল্পী অক্ষয় কুমার, অর্জুন রামপাল, রিতেশ দেশমুখ, লারা দত্ত ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে বৈঠকও করেছেন বলে জানা গেছে।