এবার ‘অ্যাভাটার ২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশালদেহী নীল মানবদের গ্রহে আক্রমণ চালিয়েছে সভ্যজগতের মানুষ। ঢাল, সড়কি, কিম্ভূতকিমাকার ঘোড়া আর অতিকায় পাখি নিয়ে একের পর এক আক্রমণ রুখে দিচ্ছে নীল মানবেরা। কল্পবিজ্ঞাননির্ভর এমন কাহিনি দিয়ে বাজিমাত করে দিয়েছেন পরিচালক জেমস ক্যামেরন। প্রথমটির দারুণ সাফল্যের পর পরিচালক এবার অ্যাভাটার ২ বানাতে যাচ্ছেন। ছবির অস্ট্রেলীয় অভিনেতা স্যাম ওর্দিংটন সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য, জেমস ক্যামেরন শুধু বানানোর খাতিরেই ছবি বানাচ্ছেন না। দুনিয়াজুড়ে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই অ্যাভাটার ছবির সিক্যুয়াল আসছে। ওয়েবসাইট।