এবার ‘ইত্যাদি’ চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর তীরে জেটির ওপর মঞ্চ। সেখানে কর্ণফুলীর গান, ‘ছোড ছোড ঢেউ তুলি পানিত/লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে/যারগৈ কর্ণফুলী।’ চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে গত মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যায়ন। নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের অনুষ্ঠানে বন্দরনগর চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বিচিত্র ক্যানভাসে। দর্শক পর্ব, নানি-নাতি, গান—সবখানেই হাসির ফোয়ারা। এক একটি পর্বের মাঝখানের প্রস্তুতির সময় কথা ও কৌতুকে দর্শক মাতালেন নাতিখ্যাত নিপু। হানিফ সংকেতও আঞ্চলিক ভাষায় সংলাপ বলে খুনসুটি করলেন কুমার বিশ্বজিতের সঙ্গে। আরও অংশগ্রহণ করেন কল্যাণী ঘোষ, নকীব খান, পার্থ বড়ুয়া, সৈকত দাস, নোবেল, রবি চৌধুরী, সঞ্জিত আচার্য, নওশীন প্রমুখ। ইত্যাদির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।