এবার ‘কানামাছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ মোস্তফা কামাল ছায়া-ছবির শুটিং শেষ করেছেন সম্প্রতি। এবার তিনি নতুন ছবির কাজ শুরু করছেন। ছবির নাম কানামাছি। কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি। মোস্তফা কামাল বলেন, ‘শুটিংয়ের প্রস্তুতি শেষ হয়েছে। লোকেশনগুলোতে একটু বৈচিত্র্য আনতে চাইছি।’ তিনি জানালেন, মে মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু করবেন।ছবির গল্প প্রসঙ্গে মোস্তফা কামাল জানান, প্রেমের গল্প হলেও ছবিতে অ্যাকশনেরও প্রাধান্য থাকবে। ছবিতে গান থাকবে ছয়টি। এর মধ্যে পাঁচটি গানের ধারণকাজ শেষ হয়েছে। গানগুলো লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, রবিউল ইসলাম ও মাহমুদ মানজুর। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমী, পড়শী ও নাওমী। পরিচালক জানালেন, শিগগিরই ছবির অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।