এবার ‘কাবুলিওয়ালা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা হচ্ছেন অমিতাভ বচ্চন। রবীন্দ্রনাথের সার্ধশত (১৫০তম) জন্মবর্ষ উপলক্ষে হিন্দি ও বাংলায় ছবিটি তৈরির পরিকল্পনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করবেন বিদ্যা বালন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে বিদ্যা জানান, ছবিটিতে অভিনয়ের ব্যাপারে ঋতুপর্ণের সঙ্গে কলকাতায় তাঁর আলোচনা হয়েছে। পা ছবিতে অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেন বিদ্যা।এদিকে কাবুলিওয়ালা ছবির কাজ কবে শুরু হবে, তা এখনো জানা যায়নি। এর আগে ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন অমিতাভ।