এবার ‘চামেলি’ মোম-মূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামেলিকে নিশ্চয়ই ভুলে যাননি? রাত নামলেই যাকে দেখা যেত মুম্বাইয়ের চোরাগলিতে। কথা হচ্ছে কারিনা কাপুরকে নিয়ে। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এই বলিউড তারকার অন্যতম আলোচিত ছবি চামেলি। অনেকেরই রায়, চামেলিতে দারুণ মানিয়েছিল কারিনাকে। সেটা ফের প্রতিষ্ঠিত হলো মাদাম তুসো জাদুঘরের এক ভোটাভুটিতেও। আগেই জেনেছেন, এবার বলিউডের তারকাদের মধ্যে মাদাম তুসো জাদুঘরে ঠাঁই হচ্ছে কারিনার। তাই জাদুঘরওয়ালারা ভাবছিলেন, কারিনার কোন চরিত্রটিকে মোমের মূর্তির আদল দিলে জুতসই হয়। ভোটের রায় দিল সমাধান—চামেলি। তাতেই সই। চামেলিরূপেই কারিনাকে দেখা যাবে মাদাম তুসো জাদুঘরে। পরনে থাকবে ভারতীয় পোশাক। চামেলি ছবিতে কারিনার পোশাকসজ্জায় ছিলেন মনীষ মালহোত্রা ও রঙ্গিতা নন্দী। ওয়েবসাইট।