এবার 'জুরাসিক ওয়ার্ল্ড'

বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর নিয়ে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেন বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর ছবি ‘জুরাসিক পার্ক’।অস্কারের ৬৬তম আসরে চারটি শাখায় পুরস্কার পায় ছবিটি।২০ বছর পেরিয়ে গেলেও ‘জুরাসিক পার্ক’-এর আবেদন কমেনি এখনো।
সম্প্রতি ছবিটির চতুর্থ কিস্তির মুক্তির তারিখ ঘোষণা করেছে ইউনিভার্সেল স্টুডিও।২০১৫ সালের ১২ জুন ‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন ছবিটি মুক্তি পাবে।নতুন ছবির নাম রাখা হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।জানা গেছে, ‘জুরাসিক পার্ক’ সিরিজের এবারের ছবিটি প্রযোজনা করবেন স্টিভেন স্পিলবার্গ।
মাইকেল ক্রিচটনের উপন্যাস থেকে স্টিভেন স্পিলবার্গ ‘জুরাসিক পার্ক’-এর ভাবনা পেয়েছিলেন।১৯৯৩ সালে এ সিরিজের প্রথম ছবি মুক্তি পায়।ক্লোন পদ্ধতিতে তৈরি করা ডাইনোসরের মাধ্যমে বিজ্ঞানীরা আইলা নুবলার দ্বীপে একটি বিনোদন পার্ক গড়ে তোলেন।আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে জন হ্যামন্ড কয়েকজন বিজ্ঞানীকে পার্ক পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।তাঁরা দ্বীপে গিয়ে ডাইনোসর দেখে বিস্মিত হন।কিন্তু ষড়যন্ত্রের কারণে কিছু ডাইনোসর বিদ্যুেবষ্টিত খাঁচা ভেদ করে বাইরে চলে আসে।বিজ্ঞানীরা ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেন।এ রকম গল্প নিয়েই জুরাসিক পার্কের কাহিনি গড়ে উঠেছে।ছবিটিতে অভিনয় করেছেন স্যাম নেইল, লরা ডার্ন ও জেফ গোল্ডব্লাম।এটি মোট আয় করেছে ৯২১ মিলিয়ন মার্কিন ডলার।সে সময় পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি উপার্জনকারী ছবি ছিল এটাই।বর্তমানে আয়ের দিক দিয়ে এর স্থান দশম।আর ‘জুরাসিক পার্ক’ সিরিজের তিনটি ছবির মোট আয় ১.৯ বিলিয়ন ডলার।প্রথম দুটির পরিচালক স্পিলবার্গ হলেও ২০০১ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক থ্রি’ পরিচালনা করেন জো জনস্টন।