এবার 'পরিচয় কোনো আছে নাকি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন যাবৎ তথ্যচিত্র নির্মাণ করছেন সেন্টু রায়। তাঁর তথ্যচিত্রগুলো হলো আলতাফ মাহমুদ, জহির রায়হান, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, তোমারই তরে মা, টিয়ারস অব ফায়ার এবং রাইট টু রিটার্ন। এবার তিনি তৈরি করেছেন তথ্যচিত্র পরিচয় কোনো আছে নাকি।
ছবিটির ভাবনা প্রসঙ্গে সেন্টু রায় বলেন, ‘সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ, এটি মানুষের কোনো পরিচয় হতে পারে না। মানুষ যে বর্ণ, ধর্ম কিংবা গোত্রের হোক না কেন, মানুষ আপন পরিচয়ে পরিচিত হবে।’
আজ এই তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে ছায়ানট। প্রদর্শনী হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে।