এবার ‘পিকনিক’
ছোট পর্দায় ববির শুরুটা হয়েছিল বিজ্ঞাপনচিত্র দিয়ে। আর সেই সময়টা ছিল ২০০৩ সালে। এরপর মোট ১২টি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। নাটকও করেছেন। সব কটিই ধারাবাহিক নাটক—সালাহউদ্দিন লাভলুর ভবের হাট, অরণ্য আনোয়ারের সাদাকালো ও আঁধারের যাত্রী।এবার চলচ্চিত্রে অভিনয় করেছেন ববি। তাঁর প্রথম ছবি খোঁজ দ্য সার্চ। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই পরিচালক ইফতেখার চৌধুরী তাঁর পরের ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম পিকনিক। নির্মাতা সূত্রে জানা গেছে, এ ছবিতে অভিনয় করবেন ববি।ববি বললেন, ‘আমার এই নতুন ছবির গল্প রোমান্টিক ও ভৌতিক ধাঁচের। প্রথম ছবিতে কাজ করার ব্যাপারে কিছু ঝামেলা পোহাতে হয়েছে। আশা করছি, এবার আর তা হবে না। স্বাধীনভাবে কাজ করতে পারব।’ইফতেখার চৌধুরী জানান, পিকনিক ছবিতে পাঁচটি চরিত্র আছে। তিনটি চরিত্রের জন্য এরই মধ্যে ইমন, অপূর্ব ও নাঈমের সঙ্গে আলোচনা হয়েছে। অন্য চরিত্রটি এক প্রেতাত্মা।পাশাপাশি চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। জুন মাস নাগাদ ছবির শুটিং শুরু হবে।পুরো ছবির কাজ হবে দেশেই।