এবার ‘রূপালী বৃত্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন আবু সাইয়ীদ। এটি হবে তাঁর সপ্তম চলচ্চিত্র। এর আগে তিনি তৈরি করেছেন কীত্তনখোলা, শঙ্খনাদ, নিরন্তর, বাঁশি, রূপান্তর ও অপেক্ষা। আবু সাইয়ীদ জানালেন, এরই মধ্যে চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়েছে। হুমায়ূন আহমেদের পেন্সিলে আঁকা পরী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি হবে। ছবির নাম রূপালী বৃত্ত।আবু সাইয়ীদ বললেন, ‘হুমায়ূন আহমেদের জনম জনম অবলম্বনে আমি নিরন্তর ছবিটি তৈরি করেছি। ওই সময় হুমায়ূন আহমেদ বলেছিলেন, আমি যদি চাই, তাহলে তাঁর পেন্সিলে আঁকা পরী উপন্যাসটা নিয়েও কাজ করতে পারি। তারপর উপন্যাসটা পড়েছি। ভালো লেগেছে। এবার ছবিটি তৈরির ব্যাপারে নিজেকে প্রস্তুত করছি। তবে নিরন্তর ছবির আগেই আমি রূপালী বৃত্তর চিত্রনাট্য তৈরি করি। কিন্তু নিরন্তর ছবির কাজ আগে করেছি।’নতুন ছবি প্রসঙ্গে আবু সাইয়ীদ বললেন, নিরন্তর ছবির মতো রূপালী বৃত্তর গল্পও নারীকেন্দ্রিক। এখানে নারীর কিছু মনস্তাত্ত্ব্বিক বিষয় তুলে ধরা হয়েছে। গল্পে একটি মেয়েকে তিনটি ভিন্ন চরিত্রে উপস্থাপন করা হবে। চরিত্রগুলো হলো—মিতু, রেশমী ও টেপী। তিনটি সত্তার মনস্তাত্ত্ব্বিক অন্তর্দ্বন্দ্বই হলো এই গল্পের চমৎকার দিক। আর এটিই রূপালী বৃত্ত ছবির সবচেয়ে শক্তিশালী একটি জায়গা।ছবিতে অভিনয় করবেন মীর সাব্বির, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম প্রমুখ। তবে মূল চরিত্রটির জন্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। ছবির কাজ শুরু হবে আগামী বছরের গোড়ার দিকে।