এবার ‘স্টার কমেডি চ্যাম্পিয়ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টিভি এবার টেলিভিশন ও চলচ্চিত্রের কৌতুক অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাণ করছে রিয়ালিটি শো ‘স্টার কমেডি চ্যাম্পিয়ন’। এতে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি থাকছেন নতুনেরাও। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এই রিয়ালিটি শোর অন্যতম বিচারক প্রবীর মিত্র ও আমীরুল হক চৌধুরী। আরও ছিলেন তারকা প্রতিযোগী সিদ্দিক, হাসান মাসুদ, আমিন আজাদ, চৈতি, আরাফান এবং উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। এশিয়ান টিভির এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রোগ্রাম প্ল্যানিং বিভাগের প্রধান কামরুজ্জামান ‘স্টার কমেডি চ্যাম্পিয়ন’-এর বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৮ জানুয়ারি নিয়মিত সম্প্রচার শুরু করছে এশিয়ান টিভি।