এবার ‘হূদয় মিক্স ২’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর দেড়েক আগে হূদয় খানের সুর ও সংগীতায়োজনে বাজারে এসেছিল মিশ্র অ্যালবাম হূদয় মিক্স। নতুন শিল্পীদের সেই অ্যালবামটি ছিল দারুণ জনপ্রিয়। অ্যালবামের ‘চাই না মেয়ে তুমি’ গানটি দিয়েই তারকা হয়ে ওঠেন হূদয়। এবার তিনি কাজ করছেন নতুন মিশ্র অ্যালবাম হূদয় মিক্স ২-এ। প্রথমটির মতো এ অ্যালবামেও কাজ করছেন নতুন শিল্পীরা। হূদয় খান বললেন, ‘পুরোনোদের মধ্যে শুধু নির্ঝর একটা গান করবে। অন্য সবাই নতুন শিল্পী।’ভালোবাসা দিবসে ‘ভালোবাসা’ শিরোনামের গানটি দিয়ে অ্যালবামের প্রচারণা শুরু হবে বলে জানালেন হূদয়। ‘ভালোবাসা দিবসের আগে অ্যালবামের সব কাজ শেষ করতে পারব বলে মনে হয় না।’হূদয় মিক্স ২ অ্যালবামে গান থাকবে নয়টি। পাঁচটি গানের কাজ এর মধ্যেই শেষ।