এবারই হবে সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি টিভিতে শুরু হলো রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ৬’। উপস্থাপক অমিতাভ বচ্চন। আয়োজকেরা ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রতিযোগী হিসেবে এবার সাধারণ স্তরের মানুষকে গুরুত্ব দিচ্ছেন। অনেকেরই ধারণা, আমির খানের ‘সত্যমেব জয়তে’ থেকে অনুপ্রাণিত হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, ছয়টির মধ্যে সেরা হবে এবারের ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এবার এমন প্রতিযোগীদের গুরুত্ব দেওয়া হচ্ছে, যাঁরা ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জীবনটা বদলে ফেলতে চান। দেশপ্রেমের ছোঁয়াও থাকছে অনেকখানি। অমিতাভ বচ্চন আছেন সেই চেনা রূপেই। প্রথম অনুষ্ঠানে গত শুক্রবার এক প্রতিযোগীর অনুরোধে ভাঙরা নেচেছেন অমিতাভ। জি নিউজ ব্যুরো।