এবারও টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হওয়ার পর এ পর্যন্ত দুটি টেলিছবিতে অভিনয় করেছেন মেহ্জাবিন। প্রথমটি ইফতেখার ফাহমির পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে তুমি থাকো সিন্ধুপারে; দ্বিতীয়টি সাইফুল ইসলামের পরিচালনায় নিরবের সঙ্গে ভালোবাসাকে ভালোবাসতে জানতে হয়। দুটি ছবিই এ বছর টিভিতে দেখানো হয়েছে। আজ দুপুরে চ্যানেল আইতে দেখানো হবে তৃতীয়টি। নাম কল সেন্টার। এর কাহিনি লিখেছেন আর্টসেল ব্যান্ডের সদস্য লিংকন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পার্থ সরকার। শুধু টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে মেহ্জাবিন বললেন, ‘আমি এখনই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে চাইছি না। কারণ, এর ফলে অন্য কাজগুলো করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। তা ছাড়া আগামী বছর এ-লেভেল পরীক্ষা দেব। তাই আপাতত টেলিছবি আর এক ঘণ্টার নাটকের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি।’এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুমন পাটওয়ারী, রামিসা ও শহিদুল আলম।