এবারও প্রবাসীদের সঙ্গে ঈদ উদ্যাপন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীম এখন দারুণ ব্যস্ত। একদিকে ঈদের কাজ, অন্যদিকে পূজা। এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে মীমের নাটক ও টেলিছবি। কথা হলো তাঁর সঙ্গে।শুনলাম, মামাবাড়িতে পূজা উদ্যাপন করতে গেছেন।হ্যাঁ, আজ (বুধবার) বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেব।পুজা কেমন উদ্যাপন করলেন?অসাধারণ! ছোটবেলা থেকেই পূজার সময় আমি রাজশাহীর বাঘা এলাকার নারায়ণপুরে মামাবাড়িতে চলে আসি। এবার এসেছি সপ্তমীর দিন সন্ধ্যায়। অষ্টমী আর নবমীর দিনে আশপাশের অনেক পূজামণ্ডপে গিয়েছি। অনেকের সঙ্গে দেখা হয়েছে।পূজায় আপনার নাটক দেখা যায়নি। কিন্তু ঈদের কাজের কী খবর?এবার পূজার নাটক করা হয়নি। ঈদের জন্য অনেক নাটকের কাজ করেছি। তবে রোজার ঈদের তুলনায় কম। এবার ভালো কাজের দিকে বেশি গুরুত্ব দিয়েছি।এবার ঈদে কোন কোন নাটকে কাজ করেছেন?এখন পর্যন্ত যে নাটকগুলোর প্রচার নিশ্চিত হয়েছে, সেগুলো হলো: তুহিন অবন্তের বৃষ্টির দিন, সুমন আনোয়ারের জলপরী, আরিফ এ আহ্নাফের ইটস ম্যাজিক, মাহমুদ দিদারের বিনোদিনী এবং আমার স্বপ্নগ্রন্থে তুমি নায়িকা হয়ে ওঠো, এম মোর্শেদের রাজঢুগিতে বৃষ্টির গল্প, মিজানুর রহমানের স্বপ্নগুলো অসম্পূর্ণ ও জয়ের একটি নাটক।‘জোনাকির আলো’ ছবির কাজ এখন কোন পর্যায়ে আছে?একটি গানের শুটিং বাকি আছে। আগামী মাসের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তারপর শুরু হবে ডাবিংয়ের কাজ। জানুয়ারিতে তুমি সন্ধ্যার মেঘমালা ছবির শুটিং করব।রোজার ঈদে দেশের বাইরে ছিলেন। কোরবানির ঈদে কী করবেন?এবার ঈদেও দেশের বাইরে থাকতে হচ্ছে। কাল (বৃহস্পতিবার) সকালে কাতার ও বাইরাইনের উদ্দেশে ঢাকা ছাড়ব। আরও অনেকে যাচ্ছেন। ২৬ ও ২৭ অক্টোবর কাতার ও বাহরাইনে দুটি অনুষ্ঠান হবে। এবারও প্রবাসীদের সঙ্গে ঈদ উদ্যাপন করব।