এবারে হা-শোর বিচারক নিপুন
আবারও বিচারকের আসনে বসলেন চিত্র-নায়িকা নিপুন। বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়ালিটি শো ‘হা-শো’-এর বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি ঢাকার সার্কিট হাউজ রোডে ডিএফপির স্টুডিওতে ‘হা-শো’ অনুষ্ঠানের স্টুডিও পর্বের ধারণ কাজ শুরু হয়েছে।আবারও বিচারক হওয়া প্রসঙ্গে নিপুন বলেন, ‘এখনকার রিয়ালিটি শো’গুলো কিন্তু অনেক জাঁকজমকে পূর্ণ। জোকস-ভিত্তিক এ ধরনের একটি রিয়ালিটি শোর বিচারকের দায়িত্ব পালনের বিষয়টি নিজেও বেশ উপভোগ করছি।’নিপুন আরও বলেন, ‘জোকস-ভিত্তিক অনুষ্ঠানে অভিনয়েরও কিন্তু একটা ব্যাপার থাকে। প্রতিযোগীদের অভিনয়ের ব্যাপারটি আমি দেখছি।’নিপুন ছাড়া ‘হা-শো’ অনুষ্ঠানের অন্য দুই বিচারক হলেন আবদুল কাদের, তুষার খান। আর অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে আছেন দেবাশীষ বিশ্বাস ও প্রযোজক হাসান ইউসুফ খান।উল্লেখ্য, মেহেদি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের আলপনা আঁঁকা প্রতিযোগিতায় প্রথম বিচারক হয়েছিলেন নিপুন।